সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ আগস্ট, ২০২১
“বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে আয়োজিতব্য গণভবন থেকে মূল অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে উপভোগ শেষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় রোববার (৮ আগস্ট) বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা কে শ্রদ্ধার সাথে স্বরন করে তাঁর ত্যাগ ও সুন্দরতম দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকির  পরিচালনায়  পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা: মুহা.রুহুল  আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ ও নার্গিস সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান,থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা,বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা  সহ আন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।