সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে পরিত্যক্ত বিদ্যালয় ভবন নিলাম হওয়ার আগেই লুটপাট

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরউত্তরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলাম হওয়ার আগেই ভবনের চারপাশ ও ভিতরের দেওয়াল ভেঙে ইট, দরজা, জানালা, গ্রিল, কাঠ ও চালের টিন খোলে নেওয়ার লুটপাট চলছে। স্থানীয়রা জানান, কে বা কাহারা রাতের আধারে ভবনের বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যাচ্ছে। বর্তমানে পিলারের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ভবনটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। জানাগেছে, ১৯৩৬ সালে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যা সরকারিকরণ হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়ের ৪ ক বিশিষ্ট পুরাতন এ ভবনটি কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণার পরপরই শুরু হয় লুটপাট। সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়টির মাঠে নতুন একটি ভবন হয়েছে। পরিত্যক্ত ভবনটির চারপাশ ও ভিতরের দেওয়াল ভাঙা। ইট, দরজা, জানালা, গ্রিল, কাঠ ও চালের কিছু টিন খুলে নিয়ে গেছে কতিপয় দুর্বৃত্তরা। স্থানীয় অনেকেই অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপরে উদাসিনতার সুযোগে এমনটি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক মো. রুহুল আমিন বলেন, আমি ২০১৮ সালের শেষের দিকে এ বিদ্যালয়ে যোগদান করেছি। তার আগেই বিদ্যালয়ের এমন অবস্থা হয়েছে। পরিত্যক্ত ভবনটি নিলাামে দেওয়ার জন্য আমি শিা অফিসকে লিখিতভাবে জানিয়েছি। নান্দাইল উপজেলা প্রাথমিক শিা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, এই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।