সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ১৪ টি কেন্দ্রে  করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় ১২টি ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু করা হয়। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে এ গণটিকা কার্যক্রম। তারি ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১২টি ইউনিয়নে মোট ১৪টি কেন্দ্রে ৭ হাজার ২ শত টিকা দেওয়া হবে।
উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের সার্বিক সহযোগীতায় গণটিকা প্রদান করা হয়। প্রত্যান্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে সঠিক ভাবে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান, ঢাকা বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. মো. বেলাল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল সাহাবুদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল-মামুন। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে।
টিকা কেন্দ্র প্রদর্শন কালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান বলেন, প্রতিবন্ধি ও বয়স্কদের অগ্রাধীকার ভিত্তিত্বে সারা দেশের ন্যায় নাগরপুর উপজেলায় প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ আগষ্ট থেকে ধারাবাহিক ভাবে গণটিকা দেয়া হবে। শনিবার উপজেলার ১২টি ইউনিয়নে ৬ শত করে মোট ১৪টি কেন্দ্রে ৭ হাজার ২ শত। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।