সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

একমাত্র মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েই মৃত্যুর কোলে ঢলে পরেন মা!

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১

একমাত্র মেয়েকে সামাজিকভাবে পাত্রস্থ করার পর পরই চিৎকার দিয়ে স্টোক করে মৃত্যুরকোলে ঢলে পরেন মা জেসমিন বেগম (৪৫)। এ ঘটনার পর একনিমিষেই বিয়ে বাড়ির সকল আনন্দ বন্ধ হয়ে শোকের বাড়িতে পরিনত হয়েছে। ঘটনার একদিন পর শনিবার সকালে মায়ের মৃত্যুর খবর জানতে পারেন নববধূ এমি আক্তার (১৯)।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল দিঘিরপাড় গ্রামে। শনিবার সকাল দশটার দিকে মৃত জেসমিন বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের হারুন হাওলাদারের কন্যা এমি আক্তারকে (১৯) সামাজিকভাবে দিয়াশুর গ্রামের এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়। উভয়পরিবারের সম্মতিতে ক্ষুদ্র পরিসরে শুক্রবার বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেলে কনেকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বরযাত্রী। দুই সন্তানের জননী জেসমিন বেগম তার একমাত্র মেয়েকে পাত্রস্থ করার পর ঘরে গিয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।