ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ৩টি ইউনিয়নে কোভিড-১৯ গনটিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২নং আখানগর, ১৪নং রাজাগাঁও এবং ২১নং ঢোলারহাট ইউনিয়নে। ৬ শত জন করে মোট ১৮ শত জনকে টিকা প্রদান করা হয়েছে।
০৭ আগস্ট (শনিবার) সকালে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল। এ সময় ট্যাগ অফিসার সুবাশ চন্দ্র রায়, ঢোলারহাট ইউনিয়নের সাস্থ্য সহকারী পরিদর্শক উপস্থিত ছিলেন।
অপরদিকে ২নং আখানগর ইউনিয়নের ভেলারহাট উচ্চ বিদ্যালয়ে কোভিড-১৯ টিকার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নুরুল হক, এবং ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে কোভিড-১৯ টিকার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।
#চলনবিলের আলো / আপন