সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ অবৈধ জাল জব্দ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে পয়সা বন্দর থেকে ১ লাখ ২০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অপরাধে এক বিক্রেতাকে ১হাজার টাকা করেছে আদালত।
আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, শনিবার বিকেলে উপজেলার পয়সারহাটে প্রবহমান সুগন্ধা নদী, পাশ^বর্তি খাল ও উম্মুক্ত জলাশয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
এসময় অবৈধ জাল বিক্রির অপরাধে এক বিক্রেতাকে একহাজার টাকা জরিমানা করে আদারত।
পরে জব্দকৃত অবৈধ চায়না জাল উপজেলা চত্তরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনুর উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম, মৎস সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর সোম।
প্রসংগতঃ উপজেলার পয়সা বন্দরেরর সাপ্তাহিক শনিবার ও মঙ্গলবার হাট ছাড়াও প্রদিনি প্রকাশে লাখ লাখ মিটার অভেধ কারেন্ট জাল কেনা বেচা হয়ে আসছে। স্থানীয় একটি চক্র ওই বিক্রেতাদের কাছ থেকে মাসোয়ারাও আদায় করার অভিযোগ রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।