সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

লামায় তৃণমূলে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১

সারা দেশের মত বান্দরবানের লামায় তৃণমূল পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (৭ আগষ্ট) সকালে লামা পৌরসভা ও ৭টি ইউনিয়নে বিভিন্ন তৃণমূল কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ,পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নবাগত এসিল্যান্ড মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন, জালাল উদ্দীনসহ সরকারী -বেসরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

লামা উপজেলায় গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ১টি পৌরসভা ও সকল ইউনিয়নের দূর্গম পাহাড়ি অঞ্চলসহ মোট ৩৮৫৫ জন ভ্যাক্সিন নিয়েছেন বলে জানান মেডিকেল টেকনোলজিষ্ট রোপন কান্তি চৌধুরী।

লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দীন মাজেদ চৌধুরী জানান, লামা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে ও উপজেলার ৭টি ইউনিয়নে আজ থেকে (শনিবার) একযোগে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রদানের জন্য লামা উপজেলার ২১টি টিকাদান টিম কাজ করছে।

আরও টিকা দেয়ার ক্ষেত্রে বয়োবৃদ্ধ, নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, দুর্গম এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। পাশাপাশি ডায়াবেটিস ও হাইপারটেনশন থাকলে তা নিয়ন্ত্রণে রেখে টীকা নিতে উৎসাহিত করা হয়। প্রতি ইউনিয়নে আপাতত ৬০০ টীকা দেয়া হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।