সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের ১৫১টি কেন্দ্রে করোনার টিকা প্রদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১

জেলার ১৫১টি কেন্দ্রে শনিবার সকাল থেকে করোনার প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে। এরমধ্যে সিটি কর্পোরেশনের ৬৪টি কেন্দ্রে এবং জেলার ১০ উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শনিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রতিটি বুথে দুইশ’ জনকে দেওয়া হবে প্রথম ডোজের টিকা। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. মো. ফয়সাল হাসবুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে। যেখানে ১৮ হাজার নাগরিককে টিকা দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ আড়াইশ’ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, জেলার ১০টি উপজেলায় মোট ৮৭টি কেন্দ্র টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ রয়েছে। এসব বুথে দুইজন করে টিকা প্রদান কর্মী রয়েছেন। প্রতিটি বুথে একদিনে দুইশ’ জনকে টিকা দেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।