সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিধ্বস্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুছের চলাচল

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় ভাঙ্গাচোরা একটি আয়রন স্ট্রাকচার স্লাব ব্রিজের কারণে ভোগান্তিতে পড়েছে শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসী। ব্রিজের স্লাব বেঙ্গে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়ে এলাকাবাসীর আশঙ্কায় পরিনত হয়েছে।

উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের পূর্বপাড়া দরগা শরীফ জামে মসজিদ ও নাজেম আলী সিকদার, আমজেদ আলী হাওলাদারের বাড়ি সংলগ্ন খালের উপর ১৯৯৬ সালে জেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের পরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় গত ছয় বছর যাবত জরাজীর্ণ অবস্থায় পরে রয়েছে।

বিধ্বস্ত ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছে শত শত কোমলমতি শিক্ষার্থী ও মসজিদের মুসুল্লিরা। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায় মরণফাঁদ জেনেও ওই ব্রিজ দিয়ে পারপার হতে হচ্ছে ৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।
এলাকাবাসী চাঁদা তুলে তাদের নিজ অর্থায়নে কাঠ ক্রয় করে সাময়িকভাবে মেরামত করলেও যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত তার উপর দিয়ে মোটরসাইকেল, রিকশা, ভ্যান সেই পারাপার হওয়ায় তাও ভেঙ্গে যাচ্ছে।

গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালকদার ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে অচিরেই এ সমস্যার সমাধানের কতা জানিয়েছেন তিনি।

উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, গুরুত্বপূর্ণ এই ব্রিজটির অবস্থা খুবই বেহাল। ব্রিজটি নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণকাজ শুরু করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।