সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় করোনা উপসর্গে ছেলে মৃত্যুর খবরে দুই ঘন্টা পর মায়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় ছেলের মৃত্যুর খবরের দুই ঘন্টা পরে ছেলের শোকে মারা গেলেন গর্ভধারীনি মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মল্লিক বাড়িতে শুক্রবার রাতে।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী মিজান মল্লিক (২৭) করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত বারোটায় মারা যায়।

প্রতিবন্ধী ছেলে মিজানের লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তাঁর মা সুফিয়া বেগম (৫৫) রাত দু’টায় মারা যান। সুফিয়া বেগমও করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন।

মৃতদেতর স্বজন নান্না মল্লিক জানান, তাদের পরিবারের সবাই গত কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও তাঁর মা সুফিয়া বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু জানান, রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওই রোগীর প্রেসার এবং অক্সিজেন কমে গেলে তাকে অক্সিজেন সরবরাহ করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার বাদ যোহর সেরাল গ্রামের নিজ বাড়িতে মা ছেলেরর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।