সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ওয়ার্ডে পর্যায়ে করোনার টিকা ক্যাম্পেইন কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমন রোধে সরকারে ঘোষণা অনুযায়ি করোনার টিকা ক্যাম্পেউন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় করোনার শতভাগ টিকা নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শনিবার সকাল নয়টা থেকে টিকা ক্যাম্পেউন প্রদান শুরু হয়েছে।
শনিবার সকালে গৈলা মডেল ইউনিয়নের সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের মধ্য দিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫টি টিকা কেন্দ্র পরিদর্শণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থপনায় ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় সরকারের কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, একজন চিকিৎসকের তত্বাবধানে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে আইন শৃংখলা বাহিনীর সহযোগীতায় উপজেলার ৫টি ইউনিয়নে ৩ হাজার নারী পুরুষকে সিনে ফার্মার এই টিকা প্রদানের লক্ষমাত্র নির্ধারণ করে গণটিকা প্রদান শুরু হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নের ৩টি করে ওয়ার্ড নির্বাচন করে শনিবার থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ওয়ার্ডসহ পাশ^বর্তি আরও দুটি ওয়ার্ড নিয়ে টিকা কার্যক্রমে গৈলা মডেল ইউনিয়নের সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭.৮.৯নং ওয়ার্ড, রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩,৪,৯নং ওয়ার্ড, বাকাল ইউনিয়নের বাকাল ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ড, বাগধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১,৩,৪নং ওয়ার্ড, রত্নপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ৭,৮,৯নং ওয়ার্ডের জনগনকে টিকা প্রদান করা হচ্ছে। প্রতি ওয়ার্ডে ২শজন নারী পুরুষ টিকা গ্রহনের সুযোগ পাচ্ছেন।

কোন প্রকার পূর্ব রেজিষ্ট্রেশন ছাড়াই এসকল টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে সহজেই টিকা পাচ্ছেন স্থানীয়রা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিটি টিকাদান কেন্দ্রে নারী পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। বয়োবৃদ্ধদেরকে বিভিন্ন যানবাহনে করে টিকা দিতে কেন্দ্রে নিয়ে এসেছেন তাদের স্বজনেরা। সেক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

কোন পূর্ব রেজিষ্ট্রেশন ছাড়াই বাড়ির কাছাকাছি কেন্দ্র স্থাপনের মাধ্যমে সহজেই করোনার টিকা পাওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টিকা গ্রহনকারীরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।