সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাও দোয়া মাহফিল 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ আগস্ট, ২০২১
ঝালকাঠি জেলা যুবলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব  সরদার মোঃ শাহ আলম , সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার মেয়র ঝালকাঠি পৌরসভা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকবাবু তরুণ কুমার কর্মকার, হাবিলুর রহমান হাবিল, নুরুল আমিন সুরুজ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ নেতা কাউন্সিলর কামাল শরীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার। ৩নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ডের কমিশনার ও ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।  তিনি তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধু কোনদিন মরে নাই মরবেও না কোটি যুবকের হৃদয়ে বঙ্গবন্ধু রয়েছেন। আমাদেরকে বঙ্গবন্ধুর চেতনায় নিজেদেরকে শুদ্ধ মানুষ হিসেবে তৈরি হতে হবে। বাংলাদেশের জন্য তাদের পরিবারের  আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে তৈরি করার জন্য আমরা সবাই একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সালাম। পরে ১ নং ওয়ার্ড, পশ্চিম চাঁদকাঠী প্রাইমারি স্কুল সংলগ্ন যুবলীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।