সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ঐতিহাসিক কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত মনসা মন্দিরে বাৎসরিক মনসা পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় মধ্যযুগীয় কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দিরে বাৎসরিক মনসা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলা গ্রামে কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দির আঙ্গিনায় মন্দির পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’র সভাপতিত্বে আগামী ১৭ই আগস্ট মঙ্গলবার বাৎসরিক মনসা পুজা উপলক্ষে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দুলাল দাশগুপ্ত, কোষাধ্যক্ষ সুশান্ত কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন কুমার মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক আভা মুখার্জী, সদস্য প্রহ্লাদ দাস, পবিত্র কুমার বাড়ৈ, সুকুমার মজুমদার, সুবল দাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, মন্দির ভিত্তিক পাঠাগারের শিক্ষিকা শিল্পী রানী শীল, পুরোহিত রবীন্দ্র নাথ চক্রবর্তী ও তত্বাবধায়ক পরিমল চন্দ্র শীল প্রমুখ।

প্রস্তুতি সভায় বৈশ্বিক মহামারি করোনার কারনে এবছর রয়ানী গান অনুষ্ঠিত না করা, প্রসাদ বিতরণ না করা, জনসমাগম রোধ, স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের মন্দির প্রাঙ্গনে আসা ও বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার করা, মন্দির প্রাঙ্গনে সাবান ও জলের ব্যবস্থা করাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছারাও পঞ্জিকা অনুযায়ী দশমী তিথির কারনে সারাদিন পুজা শেষে রাত ৩ টায় বলিদান এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মদিন ও করোনা মহামারি থেকে মুক্তিসহ দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।