সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁয়ে বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন  

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা ও সহায়তার লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে সেন্টার উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষন সেলের আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
“আত্মমানবেতার সেবায় মানুষের পাশে দাড়াই” এই শ্লোগানে জেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষন সেলের আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস  নম্র চৌধুরী, আবু তাহের দুলাল, ওবায়দুল্লাহ মাসুদ, ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌদুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। এ সময় জেলা, সদর উপজেলা, পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপি কার্যালয়ে অবস্থিত করোনা হেল্প সেন্টারে এখন থেকে প্রতিদিন যে কোন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন সেবা গ্রহন করতে পারবেন। এর মধ্যে কনসেনট্রেটর মেশিনের সহযোগিতা, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার, রোগীদের চিকিৎসায় বিভিন্ন ধরনের ঔষধপত্র বিনামূল্যে গ্রহন করতে পারবেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।