সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল বরন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
ঝালকাঠির ঐতিহ্যবাহী কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে দু’মেয়াদে দায়িত্ব পালনকারী শংকর মুখার্জীকে অপসারন করে সিনিয়র সহসভাপতি সুনিল বরন হালদার কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ ৪ আগষ্ট বুধবার বিকাল ৫টায় কীর্তিপাশা ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত ইউনিয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
     বিগত ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া ও নির্বাচন পরবর্তীতে সংখ্যালঘুসহ আ’লীগ নেতাকর্মীদের ঘরবাড়ী, পেয়ারা-আমড়া বাগানে হামলা- লুটপাটের সুর্নির্দিষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবুল জানিয়েছেন।
এ উপলক্ষে কীর্তিপাশা ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহসভাপতি কমলিকান্ত নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল বরন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, তরুন কুমার কর্মকার, জেলা কৃষকলীগ সভাপতি পিপি এড. আব্দুল মন্নান রসুল, উপজেলা আ’লীগ সভাপতি আঃ রশিদ হাওলাদার, সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদসহ ইউনিয়ন আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে অপসারিত শংকর মুখার্জী ও তার দলবলের দ্বারা ক্ষতিগ্রস্থ ভূক্তভুগীরা উপস্থিত হয়ে সভায় তাদের ক্ষয়ক্ষতির বর্ননা তুলে ধরেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।