হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, ইতিহাসের মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে( ৫ অাগষ্ট ) বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল এর নেতৃত্বে লামা উপজেলা পরিষদের স্মৃতি সৌধের লামা উপজেলায় (স্মৃতি স্তম্ভে) শহিদ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দুই সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল,লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ, উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,সহ -সভাপতি প্রসন্ন ভট্টাচার্য্য,বিজয় আইচ,যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মরারিবৃন্দ।
#চলনবিলের আলো / আপন