সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা,চাল, ও কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সরজমিনে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের চাল কম্বল ইত্যাদি সহায়তা প্রদান করা হয়।দুপুরে রুহিয়া থানা আওয়ামী লীগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন নগদ টাকা ও চাল সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু প্রমুখ। বিকালে রুহিয়া থানার পক্ষ থেকে চাল,ডাল,আলু, তেল ও শুকনো খাবার সহায়তা প্রদান করেন ।এ সময় উপস্থিত ছিলেন,রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ও সঙ্গীয় পুলিশ ফোর্স । উল্লেখ্য,মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামে বইজুল ইসলামের ছেলে কৃষক মাজেদুল ইসলাম, রাশিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাদেকুল ইসলাম বসতঘর ভস্মিভূত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।