সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনা মৃত্যু-১৪, নতুন শনাক্ত ৭৭৩ জন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ আগস্ট, ২০২১

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি একই সময় করোনায় আক্রান্ত হয়ে নয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে বরিশাল জেলায় একজন, পটুয়াখালীতে একজন, ভোলায় দুইজন ও ঝালকাঠিতে একজন রয়েছেন। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

অপরদিকে করোনায় নতুন আক্রান্ত ৭৭৩ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪০ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৩৩৭ জন, পটুয়াখালীতে ৯৭ জন, ভোলায় ১৮২ জন, পিরোজপুরে ৪৭ জন, বরগুনায় ৬৪ জন ও ঝালকাঠিতে ৪৬ জন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।