সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনা রোগীর জন্য প্রস্তুত আরও সাত’শ শয্যা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ আগস্ট, ২০২১

প্রতিদিন বাড়ছে বরিশালে বিভাগের ছয় জেলায় করোনা রোগীর সংখ্যা। একইসাথে হাসপাতালে বাড়ছে ভিড়। এ কারণে বিভাগের জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে করোনা ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট।

ফলে বিভাগের ছয় জেলার ৩৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নগরীর কালী বাড়ী রোডস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২০টি করে মোট সাতশ’টি শয্যা করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া নগরীতে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালকে কোভিট-১৯ ডেডিগেটেট হাসপাতাল ঘোষণা করা হবে।

বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে কারোনা রোগীদের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এতে করে হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। কোন কোন ক্ষেত্রে রোগীদের চিকিৎসা সেবাও ব্যহত হচ্ছে। ফলে বরিশাল বিভাগের ৩৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাল কেন্দ্র মিলিয়ে নতুন সাতশ’টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও চারটি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। এ শেবাচিমে আইসিইউ বেডের সংখ্যা দাঁড়িয়েছে ২৬টি।

তিনি আরও জানান, মা ও শিশু কল্যান কেন্দ্রটি শুধুমাত্র করোনা আক্রান্ত নারী রোগীদের জন্য নির্ধারন করা হয়েছে। সেখানে দুইটি বেড গর্ভবতী নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া নগরীর বেসরকারি হাসপাতালগুলো পরিদর্শন করে একটিকে কোভিড হাসপাতাল হিসেবে নির্ধারণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।