সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে জ্বরের প্রকোপ বৃদ্ধি বাড়লেও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করাচ্ছেন না অনেকেই

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ আগস্ট, ২০২১
সিলেটের ফেঞ্চুগঞ্জের আকাশে গেল কয়দিন থেকে হঠাৎ বৃষ্টি আর রোদ দেখা যাচ্ছে। এরই মাঝে ফেঞ্চুগঞ্জের ঘরে ঘরে বাড়ছে জ্বর, সর্দি ও কাশির প্রাদুর্ভাব। কোন কোন এলাকায় জ্বরের উপসর্গ নিয়ে মানুষ মারা যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
ফেঞ্চুগঞ্জের চারদিকে জ্বরের এতো বেশি প্রকোপ বাড়লেও অনেকেই মনে করছেন বৃষ্টি ও রোদের কারণে আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর হচ্ছে।কিন্তু স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, দেশে চলছে করোনার ডেল্টা ভেরিয়েন্ট আবহাওয়ার অজুহাত না দেখিয়ে এখনই জ্বর নিয়ে মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। করাতে হবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় প্রতিটি বাড়িতে জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। এর মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। আশঙ্কাজনক হারে জ্বরের রোগী বেড়ে যাওয়ায় জনসাধারণের মাঝে করোনাভীতিও ছড়িয়ে পড়ছে। বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। করোনা আক্রান্তের ভয়ে অনেকে ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে গোপনে নিজের মতো করে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলার কয়েকটি ওষুধের দোকানদারের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও গলা ব্যথার ওষুধ বিক্রি হয়েছে স্বাভাবিকের চাইতে কয়েক গুন বেশি। এসব রোগের ওষুধ সরবরাহে হিমশিম খাচ্ছেন তারা। উপজেলার বিয়ালীবাজার সোহেল ফার্মেসীর মালিক সোহেল আহমদ  জানান, গেল এক মাস থেকে প্রচুর পরিমাণে প্যারাসিটামল বিক্রি হচ্ছে। এক কথায় ‘আনলিমিটেড’। এভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলার কয়েকটি ফার্মেসিতে কথা বলে জ্বরের ওষুধ বিক্রির তথ্য পাওয়া গেছে।
ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় জ্বরের তীব্র প্রকোপ দেখা দিলেও অনেকেই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করাচ্ছেন না। তাদের মতে জ্বর একটি স্বাভাবিক অসুখ। ফার্মেসি থেকে প্যারাসিটামল জাতীয় ওষুধ কিংবা এন্টিবায়োটিক সেবন করছেন তারা। জ্বর নিয়ে অনেকেই মারাও যাচ্ছেন।
ফেঞ্চুগঞ্জে জ্বরের প্রকোপ প্রসঙ্গে সিলেট  জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, হাসপাতালে অনেক জ্বরের রোগী আমরা পাচ্ছি। এটি ভাইরাস জ্বর হতে পারে। কিন্তু দেশে যেহেতু করোনার প্রকোপ চলছে সুতরাং করোনা পরীক্ষা করানো অবশ্যই উচিত। এছাড়া করোনার পাশাপাশি বর্তমানে দেশে ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যাও বাড়ছে।
করোনা পরীক্ষার সহজতা প্রসঙ্গে তিনি বলেন, নমুনা পরীক্ষার ফলাফল পেতে দেরী হওয়া এখন আমরা এন্টিজেন টেস্ট শুরু করেছি। যাতে ফলাফল দ্রুত পাওয়া যায়। জ্বর হলে অবহেলা না করে সকলেক এন্টিজেন টেস্ট কিংবা করোনার নমুনা পরীক্ষা করানো দরকার বলে মন্তব্য করেন জেলার স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।