সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

লামায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ করলেনঃ পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এম.পি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বান্দরবানের লামায় সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এম.পি। মঙ্গলবার (৩ আগষ্ট,২০২১ইং) ইং, সকাল ১১ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে লামা পৌর বাস টার্মিনালে দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ, পাহাড় ধসে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর (উশৈসিং) এম.পি।

সূত্রে জানায়, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ লামা পৌর এলাকায় ২০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা (চাল,ডাল,আলু ও তৈল) এবং ৯০ পরিবারের মাঝে ১ বান্ডিল টিন ও নগদ ২৫০০ টাকা হারে প্রতি পরিবারে বিতরণ করা হয়।

আরও পিআইও অফিস লামা থেকে লামা পৌরসভা ও ৭ ইউনিয়নে ৫৫ পরিবারের মাঝে ১ বান্ডিল টিন ও নগদ ৩০০০ টাকা ও ইয়াংছা এলাকায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানান পিআইও মোঃ মজনুর রহমান।

এ সময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি, অতিরিক্ত পুলিশ সুপার অজয় কুমার পাল,নির্বাহী প্রকৌশলী মোঃ মোসলেহ উদ্দীন চৌধুরী,প্রকৌশলী ইয়াছিন করিম, লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম (অনুষ্ঠান সভাপতিত্বে) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,লক্ষ্মীপদ দাশ,তিংতিং ম্যা,ফাতেমা পারুল,লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, এএসপি (লামা সার্কেল) মোঃ রেজওয়ানুল ইসলাম,থানা ওসি মোঃ মিজানুল রহমান,ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কি রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন ও জালাল উদ্দীন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ।

পরে মন্ত্রী লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের দরদরি এলাকার নদী ভাঙ্গন, লামা পৌরসভার সাবেক বিলছড়ি মার্মা পাড়ারসহ নদী ভাঙ্গন এলাকা তথা মাতামুহুরী নদীর ভাঙ্গন সরেজমিনে পরিদর্শন করা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।