সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি রফিক আহমেদ আর নেই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
টাংগাইলের নাগরপুর উপজেলা ঐতিহ্যবাহী  দুয়াজানী কলেজ পাড়ার নিবাসী ও নাগরপুর উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো.রফিক আহমেদ পলান(৭৫) ইন্তেকাল করিয়াছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি অনেক দিন যাবত  কিডনী রোগ  সহ নানান জঠিল রোগে ভুগছিলেন।
 আজ মংগলবার ,০৩ আগষ্ট ২০২১ খ্রি. বিকাল ৪.৫০ মিনিটে  নিজ বাসভবনে মারা যান।মরহুমের জানাযা নামায রাত্রি ১০.০০ টায় দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে মরহুমের বয়স ৭৫ ছিল। তিনি স্ত্রী  সহ তিন ছেলে ও তিন মেয়ে, এক ভাই,পাঁচ বোন সহ অসংখক শুভাকাঙ্ক্ষী ও আত্বীয়স্বজন রেখে গেছেন।
মো.রফিক আহমেদ পলানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমেরর জন্য দোয়া প্রার্থনা করেছেন দুয়াজানী কলেজ পাড়ার সর্বস্তরের আত্বীয় স্বজন ও প্রতিবেশীবৃন্দ এবং নাগরপুর বাজারের মৎস্য ব্যবসায়ীবৃন্দ ও নাগরপুরের সর্বস্বরের শ্রমিক নেত্ববৃন্দ।
মরহুম রফিক আহমেদ এর ভাতিজা  ডা.এম.এ.মান্নান বলেন-আমার বড় জেটা অনেক দিন যাবত কিডনী সহ নানান জঠিল রোগে ভুগছিলেন।
আজ তিনি আমাদের মাঝে নেই।আমরা সহ আমাদের গ্রামবাসী গভীরভাবে শোকাহত।

  মহান আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাত নসিব করেন এবং স্ত্রী, সন্তান, মেয়ে ও পরিবর্গকে শোক সইবার তৌফিক দান করেন, আমিন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।