সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ৭৪০ জন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

গত ২৪ ঘন্টায় নতুন করে বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৪০ জনের।

মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় তিনজন এবং বাকি ১১ জনের উপসর্গ ছিলো। এছাড়া মৃত বাকি চারজনের মধ্যে বিভাগের পটুয়াখালী ও বরগুনায় দুইজন করে রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদবে কুমার দাস জানান, সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জনে। অপরদিকে নতুন আক্রান্ত ৭৪০ জন নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৭ জনে। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ২৪৫ জন, পটুয়াখালীতে ১৭৯ জন, ভোলায় ১৬৫ জন, পিরোজপুরে ৬৩ জন, বরগুনায় ৪৬ জন ও ঝালকাঠিতে ৪২ জন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।