সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের তৃণমূলে শতভাগ করোনা টিকা প্রদানের প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

আগামী ৭ আগস্ট থেকে তৃণমূল পর্যায়ে শতভাগ করোনার প্রতিষেধক টিকা প্রদানের লক্ষে মঙ্গলবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন প্রমুখ। শেষে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি গঠণ, গণসচেতনতায় মাইকিং, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।