সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে ৪ সার ব্যবসায়ীর অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে ৪ সার ব্যবসায়ীকে অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (০২ আগস্ট) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকের কাছে বেশী দামে সার বিক্রি ও দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় সার ব্যবসায়ী বড়সিঙ্গিয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র রবিউল ইসলামকে ৫,০০০/-টাকা, বর্ষালুপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র কাউছারকে ৩,০০০/-টাকা, ছোটদাপ গ্রামের মৃত গিয়াস উদ্দীনের পুত্র মোঃ আব্দুস সাত্তারকে ৩,০০০/- টাকা এবং নলপুখরী গ্রামের খাইরুল আলমের পুত্র মোঃ সারোয়ারকে ১,০০০/-টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। ওই সময় স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করায় আশরাফ নামের একজনকে দ: বি: ১৮৬০ এর২৬৯ ধারায় ১০০/- টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন,ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতাকারী পুলিশ ফোর্স সহ স্থানীয় গণমাধ্যমকর্মী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।