সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ রা আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হচ্ছে, চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে আব্দুর রহমান (৭) ও জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করতে যায়। এসময় একই এলাকার কবির, শওকত, সাগর ও জহিরুল সহ অনেকেই পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজাখুজি করে। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.প্রিয়া মন্ডল দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুই চাচাতো ভাইয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।