সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

টিকা নিয়ে অপপ্রচার ঠেকাতে প্রশাসনকে সজাগ থাকার আহবান – খাদ্যমন্ত্রীর 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ আগস্ট, ২০২১
দেশের মানুষের জন্য একুশ কোটি ডোজ টিকার বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিদিনই দেশে করোনার টিকা আসছে। জনসাধারণকে টিকা গ্রহণ ও মাস্ক পরিধানে সচেতন করতে গণমাধ্যমে আরো বেশি প্রচারণার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
আজ (সোমবার) বিকালে সাপাহার উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলার ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন  ও করোনার উর্ধ্বগতি রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার সকলের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি  না মানলে করোনা ভয়াবহ রুপ নিতে পারে। করোনা জয় করতে প্রত্যেককেই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। জনগণের মাঝে করোনা সচেতনতা  বৃদ্ধিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকারও জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপেজলা চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারেকুর রহমান সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ এবং বিভিন্ন ওয়ার্ডের করোনা প্রতিরোধে দায়িত্ব পালনকারী সেচ্ছাসেবকগণ অংশ নেন।
পরে তিনি করোনা মোকাবিলায় সাপাহার উপজেলার সম্মুখসারির যোদ্ধাদের মাঝে সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ, ঢেউটিন ও প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীন  ঘর পাওয়া বসবাসরত  ২৪ জন উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।