সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে দীর্ঘদিন পর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ আগস্ট, ২০২১
নীলফামারীর ডোমারে দীর্ঘ প্রায় ১ যুগের বেশি সময় অতিক্রমের পর নতুন করে প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২রা আগষ্ট) সকাল ১১টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই শোকের মাস উপলক্ষে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। ডোমার প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্যে রাখেন, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রাহহান সবুক্তগীন অনিকেত, দৈনিক যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি রবিউল হক রতন প্রমুখ।
প্রথমার্ধের আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়নকে আহবায়ক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি’কে সিনিয়র যুগ্ন আহবায়ক, দৈনিক প্রতিদিনের বার্তা ডোমার প্রতিনিধি এমদাদুল হক মাসুম ও দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজুকে যুগ্ন আহবায়ক, দৈনিক জনতার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজাকে সদস্য সচিব করে নতুন ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শাহিনুল ইসলাম বাবু, আসাদুজ্জামান হিল্লোল, আনিছুর রহমান মানিক, রবিউল হক রতন, রুবেল ইসলাম, রাশেদুল ইসলাম আপেল।আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
এবিষয়ে ডোমার প্রেসক্লাবের নতুন কমিটির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বলেন, দীর্ঘ ১ যুগের ও বেশি সময় প্রায় অচল থাকা প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রেসক্লাবকে গতিশীল ও সাংবাদিকতার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সর্ব সম্মতিক্রমে  আমাকে আহবায়ক বানিয়েছে। তাই আমি উপজেলার সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি সকলের সহযোগিতা নিয়ে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবো। তিনি আরও বলেন, প্রেসক্লাব কারও পৈতৃিক সম্পত্তি নয়, এটা  সাংবাদিকদের সংগঠন, উপজেলার সকল সাংবাদিকরা একসঙ্গে প্রেসক্লাবে একত্রিত হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক। পূর্বের সভাপতির চরম স্বেচ্ছাচারিতা ও অপকর্মের কারণে তিনি উপজেলা যেতে পারছেন না। সভাপতি তার ছেলেকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়ে প্রেসক্লাব সহ সরকারের উন্নয়ন এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি প্রেসক্লাবকে একটি স্বৈরাচারী এক নায়কতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে বিভিন্ন সময় নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছেন। কিন্তু আজ থেকে সেই কমিটি বাতিল ঘোষণা করা হলো। শেষে তিনি করোনা পরিস্থিতিতে সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।