সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে পাট পঁচানো নিয়ে দূর্ভোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ আগস্ট, ২০২১

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এবার কাঙ্কিত বৃষ্ঠি পাতের অভাবে জলাসয় গুলো পানি শুন্য থাকায় পাট চাষিরা পানির অভাবে পাট জাগ দিতে পারছেনা । পাট কাটার সময় পেরিয়ে যাচ্ছে। চাষিরা বৃষ্ঠির আশায় পাট কেটে অনেকেই জমিতে,রাস্তার ধারে স্তপকরে রেখেছে।

উপজেলার ৬টি ইউনিয়নের পাটচাষিরা পর্যপ্ত পরিমানে বৃষ্ঠি না হওয়ার কারনে অনেক চাষি পাট কেটে রাস্তার ধারে স্তপ করে রেখেছে। অনেক আবার পাট কাটাথেকে বিরত আছেন পানির আসায়।৫নং হরিপুর ইউনিয়নের থানাপারা গ্রমের মোজাম্মেল জানান ২বিঘা জমিতে প্রতিবছরের মত এ বছরও পাটচাষ করেছি । পাট কেটে জমিতেই ফেলে রেখেছি । পাট জাগ দেওয়ার জন্য পানির জায়গা খোজকরছি কথাও পাওয়া যাচ্ছেনা এ নিয়ে দুঃচিন্তায় আছি। ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভাদু বলেন আমার পাটের আবাদ এবার ভালো হয়েছে কিন্ত পাট কেটে পাট পঁচানোর মত জায়গা ও পর্যাপ্ত পরিমান পানিও নেই,তাই পাট নিয়ে পরেছি বিপাকে । মারুফ আলী কৃষক বলেন পাট জাগদিতে য়ে পরিমানে পানির প্রয়োজন হয় বর্ত মানে খালবিলে তা নাই। মাঝে মধ্যে বৃষ্ঠিহলেও তা মুহুতের মধ্যে শুকিয়েযায়। পুকুর ,খাল ,বিলেও পানি একেবারে তোলানিতে পরে রয়েছে। অনেকে আবার জলাশয়ে মাছ চাষের কারনে ওসব জায়গায় কেউ পাট পচাতে দিচ্ছেনা,কারন পাটের পচা পানিতে জলাষয়ের মাছ মরে য়েতে পারে ।

হরিপুর উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা নইমুল হুদা সরকার বলেন এবার আবহাওয়া অনুকুলে থাকায় এ উপজেলায় ৬হাজার ৭০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।এর মধ্যেদেশি ১ শত ২০ হেক্টর আর তোষা ৫ শত ৫০ হেক্টর । ৬টি ইউনিয়নে ৫টি প্রর্দশনি প্লট রয়েছে। এদের কে বিনামূল্যে পাটের বীজসহ সার প্রদান করা হয়েছে । দেশি পাট প্রতি হেক্টরে ফলন হতে পারে ৮.৫ বেল্ট আর তোষা পাটহবে প্রতিহেক্টরে ১০.৫ বেল্ট। পাট আবাদ করতে প্রতিহেক্টরে খরচ হবেপ্রায় ৪৫ থেকে ৫০হাজার টাকা। আবহাওয়া ভালো থাকায় পাট বেশ লম্বা ও আঁশ মোটা হয়েছে। পাট পঁচানোর জন্য আমরা কৃষিবিভাগ থেকে কৃষকদের রেটিং পদ্ধতিতে পাট পঁচানোর জন্য চাষিদেরকে পরার্মশ দিচ্ছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।