সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনা ওয়ার্ডের লাশ নামানো নিয়ে স্বজনদের ভোগান্তি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ আগস্ট, ২০২১

সার্বক্ষনিক লিফটম্যান না থাকার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত রোগীর লাশ নিচে নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরছেন মৃতের স্বজনসহ সংশ্লিষ্টরা।
সোমবার সকালে একাধিক মৃত রোগীর পরিবারের স্বজনরা এমনটাই অভিযোগ করেছেন। সূত্রমতে, গত শনিবার রাতে লিফটম্যান না থাকায় লাশ নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরেন মৃত রোগী রওশন আরা বেগমের (৬৫) স্বজনেরা। শনিবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন রওশন আরা বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত ভোর রাতে করোনা ওয়ার্ডের চার তলায় তিনি মৃত্যু বরণ করেন। ভোর রাতে রওশন আরা বেগমের লাশ নিয়ে গ্রামের বাড়ি যেতে চাইলেও লিফটম্যান না থাকার কারনে তার লাশ নিচে নামানো যায়নি। পরবর্তীতে রবিবার সকাল সাড়ে আটটার দিকে লিফটম্যান আসার পর রওশন আরা বেগমের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান তার পরিবার। এ ব্যাপারে করোনা ওয়ার্ডের মাষ্টার ফেরদৌস হোসেন জানান, বিষয়টির খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।