সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ‘বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪ ডট কম’ এর উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসুচি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ আগস্ট, ২০২১

“স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পড়ি-সুস্থ্য থাকি” স্লোগান নিয়ে কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘ বিডি ফিন্যান্সিয়াল নিউজ টোয়েন্টি ফোর ডট্ কম’ এর উদ্যোগে এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাস্ক বিতরণ কর্মসুচি পালন করা হয়েছে। আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনা মোতাবেক শোকের মাস আগস্টের শুরুতেই উপজেলা প্রেসক্লার মাস্ক বিতরণ কর্মসুচির আয়েজন করেন। রবিবার (১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় মাস্ক বিহীন পথচারীদের পথরোধ করে নিজ হাতে মাস্ক পড়িয়ে দিয়ে মাস্ক বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী , বিডি ফিন্যান্সিয়াল নিউজ টোয়েন্টি ফোর এর উপজেলা প্রতিনিধি মাসুদ রানা সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে এলাকার সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি সবাইকে মাস্ক পড়ার পরামর্শ দেন এবং স্বাস্থ্যবিধি মেনে মহামারী কোভিড-১৯ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করার পরামর্শ দেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।