সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে শ্রমিক দূর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ আগস্ট, ২০২১

গণপরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা খোলার ঘোষনা দিয়ে শ্রমিকদের নিরাপত্তা, হয়রানি ও দূর্ভোগের প্রতিবাদে রবিবার সকালে নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কমিটির আয়োজনে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। বাসদের জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, বর্তমান করোনা ঝুঁকি মোকাবেলা করে সরকার নিজেই কুলিয়ে উঠতে পারছে না। সেখানে কি করে সরকার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, তা আজ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন রেখে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র কে পরিচালনা করছে সরকার না শিল্পপতিরা। শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের নিরাপত্তার জন্য শিল্প মালিকদের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা চালু করার জন্য তিনি দাবি করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা মানিক হাওলাদার, আবু তাহের, ছাত্র ফ্রন্টের নেতা বিধান সিকদার, সুজন আহমেদ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।