সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ আগস্ট, ২০২১
নওগাঁর সাপাহারে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ।রোববার বেলা ১২ টার দিকে সাপাহার থানা পুলিশের উদ্যোগে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ব্যতিক্রমী ভাবে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিহীনদের লাইনে দাঁড় করিয়ে “আমরা মাস্ক পরবো, অন্যদের মাস্ক পরতে উৎসাহিত করবো” এই শপথ বাখ্য পাঠ করানো হয় এবং তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় সাপাহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার, থানা পুলিশের অন্যান্য এসআই, এএসআই, সদস্য সহ রোবার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে কার্যকরী ভূমিকা পালন করে মাস্ক। একারনে মানুষের মাঝে মাস্কের ব্যবহার বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।