সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেসবুকের কল্যানে বরিশালের আলোচিত দুটি পরিবারের পাশে জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

মেয়ের জন্য দুধ কিনতে আর্টিস্ট বাবা রিকশা নিয়ে রাস্তায় এবং আব্বার জ্বর, কলাগুলা বেঁচতে না পারলে খামু কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক দুটি পোস্ট মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে তিনি অসহায় ওই দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনার কারণে আয় রোজগারের গতিপথ থামিয়ে দেয়ায় শিশু কন্যার জন্য দুধ কিনতে না পারা সেই আর্টিস্ট বাবাকে সহায়তা পাঠিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জেলা প্রশাসকের পক্ষে আর্টিস্ট মাহবুব আলমের নগরীর বাসায় যান। পরে মাহবুবের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার বিভিন্ন খাদ্য সামগ্রী ও শিশুর দুধ কেনার জন্য নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি জেলা প্রশাসনের প¶ থেকে শিশুর প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন।
অপরদিকে বাবার অসুস্থতার কারণে ভ্যানে করে কলা বিক্রি করতে বের হওয়া নগরীর আলেকান্দা এলাকার বাসায় শিশু আল রাফির পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিভিন্ন খাদ্যসামগ্রীসহ ফলমূল পাঠিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এছাড়া রাফির পড়াশোনার জন্য যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়াও অসহায় আর্টিস্ট মাহবুব আলমকে অস্ট্রেলিয়ার সিডনি থেকে বরিশালের এক বাসিন্দা অর্থ সহায়তা পাঠিয়েছেন। নিজের নাম ও ঠিকানা প্রকাশ না করার শর্তে ওই অস্ট্রেলিয়া প্রবাসী স্থানীয় এক মিডিয়া কর্মীর সাথে যোগাযোগ করে অর্থ সহায়তা পাঠিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।