সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কৃষি জমিতে যাতায়াতের রাস্তা দখলমুক্ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অবৈধভাবে দখল করা কৃষি জমিতে যাতায়াতের সরকারি হালট দখলমুক্ত করেছে গোপালপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় অবৈধভাবে সরকারি হালট দখল নিয়ে পুকুরের পাড় নির্মাণ, জাল, খুঁটি ও বেড়া দেওয়ার অভিযোগ উঠে উক্ত গ্রামের মোজাফর আলীর বিরুদ্ধে। এতে নারায়ণপুর ও কুড়িপাখিয়া গ্রামের প্রায় তিনশ কৃষকের কয়েকশ একর জমির ফসল ঘরে তুলতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা ভূমি অফিস তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
উপজেলা ভূমি অফিস কর্তৃক নোটিশ জারি করে কৃষকের স্বার্থে উক্ত সরকারি হালট দখলমুক্ত করার নির্দেশ অমান্য করায়, আজ শনিবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত সড়ক দখলমুক্ত করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ককর্মকর্তা মো. পারভেজ মল্লিক। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ও স্থানীয় সংবাদকর্মীগণ ।
রাস্তা অবৈধ দখলমুক্ত করায় গ্রামবাসী ও কয়েকশ কৃষক উচ্ছ্বাস প্রকাশ করেন।
গ্রামবাসীর পক্ষে মো. গোলজার হোসেন বলেন, নারায়ণপুর মৌজার কয়েকশ একর আবাদি জমিতে প্রবেশ ও ফসল ঘরে তোলার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দখল করে রাখায় কৃষকদের চরম বিপাকে পড়তে হয়েছে। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত রাস্তা দখলমুক্ত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।