ঠাকুরগাঁ ও সদর উপজেলার রুহিয়া কর্নফুলি ইন্ডাস্ট্রিজের অন্যতম সদস্য শরিফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।৩১ জুলাই শনিবার সকাল ১১ টায় রুহিয়া ছালেহীয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
৩০ জুলাই শুক্রবার রাত ৮টায় দিনাজপুর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শরিফুল ইসলাম (৫০)।তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি একাধিক স্ত্রী ১ পুত্র ও ১ কন্যা, আত্বীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।
#চলনবিলের আলো / আপন