সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বই পড়া আন্দোলনকে প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে হবে- এনামুল হক বাবুল

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

ময়ময়নসিংহের নান্দাইল উপজেলার বই পড়া আন্দোলনের আহবায়ক ও হক ফাতেমা পাঠাগারের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল বই পড়ার আন্দোলনকে নান্দাইল উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানিয়েছেন। শনিবার গাংগাইল ইউনিয়নের বাংলা বাজার আলোর দিশারী সমাজ সেবা পাঠাগারের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি একথা বলেন। পাঠাগারের সভাপতি মো. আসাদুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এনামুল হক বাবুল উক্ত পাঠাগারের জন্য প্রাথমিক পর্যায়ে ২ হাজার সমমূল্যের বই ও একটি জাতীয় দৈনিক পত্রিকা ১বছরের জন্য অনুদান হিসাবে প্রদানের ঘোষনা দেন। এসময় পাঠাগারের সেক্রেটারী হাফেজ মো. শরিফ সহ উক্ত পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক বাবুল বলেন, তিনি প্রতি মাসে একবার এই পাঠাগারে উপস্থিত হয়ে সদস্যদের সাথে মতবিনিময় করবেন। তিনি পাঠাগারের সদস্য নতুন প্রজন্মের তরুনদের মোবাইলের পরিবর্তে পাঠাগারে বই পড়া মাদক, জুয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া কোভিড মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ এলাকায় যাতে বাল্য বিবাহ না হয় এর জন্য প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।