সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে শ্মশানঘাটের রাস্তা ও সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ সংলগ্ন সুতী কীর্তনখোলা মহা শ্মশানঘাটে যাতায়াতের রাস্তা ও সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক ও পৌরমেয়র রকিবুল হক ছানা এর উদ্বোধন করেন।

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত জানান, কয়েক যুগ পূর্বে প্রতিষ্ঠিত এ মহাশ্মশান ঘাটটি নানা সমস্যায় জর্জরিত। এতে মন্দির, শবদেহ রাখার ঘর, বার্নিং প্লেস, সীমানা প্রাচীর ও মরদেহ নেওয়ার কোন রাস্তা নেই। যুগ যুগ ধরে নিদারুণ কষ্টে এখানে স্থানীয় হিন্দুরা মৃতদেহ সৎকার করে আসছে। প্রতি ভরাবর্ষায় দু’টি মরদেহ শ্মশানঘাটে নিতে অবর্ণনীয় সমস্যায় পড়তে হয়। খবর পেয়ে পৌরমেয়র শ্মশানে যাতায়াতের সুবিধার্থে বৈরাণ নদীর উপর সাঁকো নির্মাণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনির, নাসির উদ্দিন, মহিলা কাউন্সিলর রাবেয়া সুলতানা, প্রভাষক উদয় চন্দ্র পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।