সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ধর্মীয় প্রতিষ্ঠান’সহ অসহায় দুই পরিবারের মাঝে  নগদ অর্থ প্রদান করলেন মাজহারুল ইসলাম সুজন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১
ঠাকুরগাঁওয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ ১ লক্ষ ২০ হাজার ও অসহায় গরীব দুই পরিবারের মাঝে বিশ হাজার করে ৪০ হাজার  মোট ১,৬০,০০০ টাকা প্রদান করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

৩০শে জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-২ আসনের অহংকার জনগনের একান্ত আস্থাভাজন নেতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি এর বিশেষ বরাদ্দ থেকে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের ধীরগঞ্জ বিশ্বওলী জামে মসজিদের উন্নয়নে ২০,০০০ হাজার টাকা, বলিহন্ড হরিবাসর মন্দিরের উন্নয়নে ৫০,০০০ হাজার টাকা, বহরমপুর জামে মসজিদের উন্নয়নে ৫০,০০০ হাজার টাকা, এছাড়াও বলিহন্ড গ্রামে বিরোল রোগে আক্রান্ত তিন ভাইয়ের চিকিৎসার জন্য নগদ ২০,০০০ হাজার ও বহরমপুরে একই পরিবারে অন্ধ প্রতিবন্ধী তিন বোনের চিকিৎসার জন্য ২০,০০০ হাজার টাকাসহ মোট ১লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক  মাজহারুল ইসলাম সুজন । এ সময় তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন তাহলেই প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারুন্নের অহংকার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  আব্দুল কাইয়ুম পুষ্প সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি এলাকার মানুষের মাঝে মাস্ক বিতরণ, করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কথা-বার্তা ছাড়াও বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন  বিষয়ে কথা বলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।