সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে খাদ্য অধিদপ্তরের ও.এম.এস’র চাউল-আটা সংকটে হতাশ সাধারণ মানুষ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

সারা দেশের ন্যায় অভয়নগরে ডিলারদের মাধ্যমে ২৫ জুলাই রবিবার থেকে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত ও.এম.এস’র চাউল-আটা বিতরণের ৭ম দিনেও সংকট দেখা গেছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় বৃহৎ জনগোষ্ঠির আর্থিক সহায়তার জন্য গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই সপ্তাহ ব্যাপী সারা দেশে ও.এম.এস’র চাল বিতরণ শুরু করেছে। জনপ্রতি ৩০/-(ত্রিশ) টাকা দরে ৫ (পাঁচ) কেজি চাউল ও ১৮/-(আঠারো) টাকা দরে ৫ (পাঁচ) কেজি আটা দেওয়া হচ্ছে। সকাল ৭.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলছে।

বিভিন্ন স্থানে প্রতিদিনের বরাদ্দে( চাউল ১৫০০ কেজি, আটা ১০০০ কেজি ) তবে চাহিদা না মেটায় ফিরে যাচ্ছে শত শত লোক। চাউল-আটা না পাওয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মামুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ফজরের নামাজের পরে এসে লাইনে দাড়িয়েছি, কিন্তু লাইন এত দীর্ঘ ছিল যে আমার পর্যন্ত আর টোকেন পৌছেনি। আমার মত শতাধিক ব্যক্তি আজ ফিরে গেছে।

এ বিষয়ে ডিলার মোঃ গোলাম জহিরুল হক লিখন সাংবাদিকদের বলেন, দুই সপ্তাহ ব্যাপী চলা এ কর্মসূচীর আজ ৭ম দিনের মত বিতরণ চলছে। আমরা টোকেনের মাধ্যমে ব্যক্তি প্রতি ৫ কেজি চাউল ও ৫ কেজি আটা বিতরণ করছি। বরাদ্ধের তুলনায় জনসাধারণের চাপ বেশি থাকায় প্রতিদিন প্রায় তিনশত ব্যক্তিকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।