সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

করোনায় থেমে নেই রুপনগর থানা ছাত্রলীগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

যে কোন দুর্যোগের সাধারণ মানুষের পাশে সবার আগে পাশে আছে ছাত্রলীগ, করোনার ভয়াবহতায় সারাদেশে লকডাউন চলছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের পাশে আছে ছাত্রলীগ এরই অংশ হিসেবে শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর রুপনগরে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মিঠু।

ত্রান বিতরণ কালে নেতৃবৃন্দরা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এদেশের মা মাটি তথা স্বাধীনতার ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগকে বাদ দিয়ে এদেশের ইতিহাস লিখা যাবে না।’

ছাত্রলীগ হলো ছাত্রদের অধিকার আদায় ও দাবি আদায়ের সংগঠন আর তাই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠার এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে গরীব ও দুঃস্থদের মাঝে ত্রান বিতরন করা হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি
মারুফ হোসেন মিঠু বলেন, করোনা প্রথম ঢেউ থেকেই রূপনগর থানা ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের নির্দেশে সাধারণ মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে, এছাড়া ও সমাজের বিত্তবানদের কে সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগীতা করার আহ্বান জানান মারুফ হোসাইন মিঠু। সর্বশেষ নিজ দলের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ পালন করার অনুরোধ জানান তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন,রুপনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রবিন সহ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।