সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

লুঙ্গি পড়ে অফিস করেন বানারীপাড়ার থানার ওসি মোঃ হেলাল উদ্দিন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

তিনি প্রায় তিন সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ। পায়ু পথের পাশে বৃহৎ আকারের বিষ ফোঁড়া অপারেশন করার প্রয়োজন হওয়ায় শয্যাশায়ী ছিলেন তিনি।

ছুটি নিয়ে নিজ বাসায় শয্যাশায়ী থেকেও এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদসহ অপর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে সার্বক্ষনিক যোগাযোগ রেখেছেন। অসুস্থ শরীরে ৩০ জুলাই শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি অফিস করেন।

বিষ ফোঁড়া অপারেশনের পরেও অসহ্য যন্ত্রনায় কাতর ওসি হেলাল উদ্দিন প্যান্ট পড়তে না পেরে লুঙ্গি পড়েই অফিস করেন। নিষ্ঠাবান এ পুলিশ কর্মকর্তাকে লুঙ্গি পড়ে অফিস করতে দেখায় তার ওপর অর্পিত দায়িত্ব পালণে নিষ্ঠা ও সিনসিয়ারিটির চিত্র ফুটে ওঠে।

প্রসঙ্গত দূরদর্শি সম্পন্ন চৌকস ও মানবিক পুলিশ ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে এ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।