সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

মন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ঝালকাঠি প্রেসক্লাব থেকে সেই আক্কাসের বহিস্কার দাবি আ’লীগের

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
দুই মন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আক্কাস সিকদারকে আগামী দুইদিনের মধ্যে বহিস্কারের দাবি করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে যেয়ে প্রেসক্লাব সভাপতিসহ অন্যন্য নেতৃবৃন্দের কাছে তারা এ দাবি জানায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা আওয়ামী লীগ নেতা খসরু নোমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে গত বুধবার রাতে আক্কাসের বিরুদ্ধে ফেসবুকে স্বরাষ্ট্র মন্ত্রী ও সড়ক যোগাযোগ মন্ত্রীকে নিয়ে মানহানীকর মন্তব্য করায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এছাড়াও আক্কাসের বিরুদ্ধে ঝালকাঠির একজন সাংবাদিককে মারধোর করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলাও সম্প্রতি চার্জেশিট দিয়েছে বরিশাল পিবিআআই।
বৈঠক শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সাংবাদিকদের জানান, “সরকারের ২ জন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কটাক্ষ করায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আক্কাস শিকদার তার ভুল শিকার না করে উল্টো জেলা আওয়ামীলীগের সভাপতি ও মামলার বাদী কে দায়ী করেছেন । আমরা অবিলম্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।