সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

করোনায় ভূঞাপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ শুক্রবার (৩০ জুলাই) ভোরে ঢাকার শ‌্যামলী স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭০) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১  মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাকেশুক্রবার বাদ আছর ভূঞাপুর সরকারি  পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও দ্বিতীয় জানাযা তার নিজ গ্রামের বাড়ী উপজেলার শাবলকুড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পড়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য,তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।গত ৪ঠা জুলাই শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৫ই জুলাই রোববার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। সেই থেকেই তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।আজ ভোরে মারা যান বর্ষীয়ন এ রাজনীতিবিদ।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।