সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সভাপতি আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

যশোরের অভয়নগর উপজেলায় এক মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ওই মদ্রাসার এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে গতকাল বুধবার রাতে অভয়নগর থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত সভাপতিকে আটক করেছে। আটককৃত ওই সভাপতির নাম আব্দুর সবুর শেখ (৬০)। তিনি অভয়নগর উপজেলার কোটা পুরুষ ও মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যনির্বাহী কমিটির সভাপতি। গত মঙ্গলবার সকালে শ্লীলতাহানীর ঘটনা ঘটে।মামলা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওই শিক্ষিকা মাদ্রাসার আবাসিক হলে তার রুমে ঘুমিয়ে ছিলো। এ সময় আব্দুস সবুর শেখ তার কক্ষে ঢুকে তার স্বামীকে ডাকতে থাকে। তার স্বামী বাসায় নেই জেনে তিনি শিক্ষিকাকে জাপটে ধরেন। এ সময় ওই শিক্ষিকা চেচামেচি করলে আব্দুর সবুর শেখ পালিয়ে যায়। এরপর ওই শিক্ষিকা বিচার চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় এ বিষয়ে মাদ্রাসায় একটি সালিশী বৈঠক হয়। বৈঠক চলাকালে শতাধিক এলাকাবাসী হঠাৎ মাদ্রাসায় প্রবেশ করে সভাপতির শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর পুলিশ আব্দুর সবুরের বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওইদিন রাত ১১টার দিকে ওই শিক্ষিকা অভয়নগর থানায় আব্দুর সবুরের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে।ওই মাদ্রাসার সাধারণ সম্পাদক প্রভাষক মো: নুরজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদ্রাসার এক শিক্ষিকাকে সভাপতি আব্দুর সবুর শেখ শ্লীলতাহানির প্রচেষ্টা চালায়। ওই শিক্ষিকা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে বুধবার সন্ধায় আমরা বৈঠকে বসি। এসময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও শবুর শেখকে আটক করে।’আব্দুস সবুর শেখ বলেন, ‘পুরোঘটনা মিথ্যা ও সাজানো।’অভয়নগর থানার গাজীপুর ক্যাম্প ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা( উপপরিদর্শক) সু কল্যাণ বিশ্বাস বলেন,‘ এক মাদ্রাসার শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে , বুধবার রাতে মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।