সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় যুবকের বিষ পানে আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক যুবকের বিষপান করলে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের মন্নান সিকদারের ছেলে সোহাগ সিকদার (৩০) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।
সোহাগ সিকদারের পিতা মন্নান সিকদার জানান, সামান্য বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হলে সোহাগ অভিমান করে ঘরে থাকা কীটনাশ পান করে অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।