সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

পবিত্রতা ও তওবার মাধ্যমে করোনা রোগমুক্তি শতভাগ সম্ভব- সংবাদ সম্মেলনে পীর লিয়াকত আলী খান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

পবিত্রতা ও তওবার মাধ্যমে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শতভাগ রোগমুক্তি সম্ভব বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিবৃতি দিয়েছেন কাকছার লিয়াকত আলী খান নামে এক পীরসাহেব। এছাড়া তিনি করোনা ভাইরাস রোগমুক্তিকল্পে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ২য়বার চিঠি প্রেরন করে জননেত্রী শেখ হাসিনার সহযোগীতা চেয়েছেন। জানাযায়, পীর লিয়াকত আলী খান ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট হেদায়েতুল মোসলেমীন দরবার শরীফের মসজিদে নববীর কাকছার তথা খাদেম। বুধবার (২৮ জুলাই) বিকালে স্বাস্থ্য বিধি মেনে তারেরঘাট মসজিদে নববী প্রাঙ্গনে করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, বিশ্বে ভয়াবহ করোনা ভাইরাসের পরিস্থিতিকে ঠেকাতে তথা করোনা ভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করতে চান। তিনি আরও বলেন, গজব আল্লাহর রহমতে আসে, আর আল্লাহপাক সন্তোষ্টি পেলেই গজব তুলে নেয়। তাই সত্যের বাণী পবিত্র কোরআনের আলোকে দেশ-বিদেশ যেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী থাকুক না কেন? সেখান থেকেই ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে পবিত্রতা ও তওবার মাধ্যমেই মসজিদে নববীর উছিলায় করোনা রোগমুক্তি সম্ভব। সে জন্য করোনা যুদ্ধে সহযোগীতা/অনুমতি প্রদান ও প্রধানমন্ত্রীর সাক্ষাত পাওয়ার লক্ষ্যে গত ১৩ জুলাই/২১ইং প্রধানমন্ত্রী বরাবর প্রথমবার চিঠি প্রেরন করেছিলেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা রোগমুক্তির বিষয়টি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন যোগাযোগমাধ্যম তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।