সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

অধ্যাপক খোরশেদ আলম একজন কর্মবীর ছিলেন-আইএবি,সিরাজগঞ্জ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১
ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি চৌহালী শাখার নায়েবে ছদর, চৌহালী সরকারী কলেজ এর সহকারী অধ্যাপক  আলহাজ্ব খোরশেদ আলম গতকাল বিকালে  ইন্তেকাল করেন- ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন।
মরহুমের নামাজে জানাজা,আজ বুধবার, ২৮ জুলাই সকাল দশটায়, চৌহালী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে মুসল্লিদের ঢল ভরপুর।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, আইএবি সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি মাও.শাহ আব্দুল্লাহ মামুন, সেক্রেটারি জানাজা নামাজের পূর্বে, প্রদত্ত বক্তব্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে, তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।তিনি বলেন, আমরা মরহুম আলহাজ্ব খোরশেদ আলমকে হারিয়ে ব্যথিত।
আরো উপস্থিত ছিলেন,জেলা প্রচার ও সম্পাদক মুহাম্মদ শহীদ আমীন, বেলকুচি উপজেলা সভাপতি,মাওঃ.আব্দুস সামাদ,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চৌহালী উপজেলা শাখার সভাপতি এম. এম. হাসান জামিল জাফরী, চৌহালী উপজেলা চেয়ারম্যান মো.ফারুক সরকার সহ চরমোনাই এর বিভিন্ন শাখার নেতা-কর্মীবৃন্দ,সহকর্মীবৃন্দ, মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও আপামর জনসাধারণ।
জানাজা শেষে, তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।