সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কোভিট-১৯ এর টীকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ এর টীকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা পরিষদ সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর জোনালের ডিজিএম মুজিবুল হক মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনিরের নির্দেশনায় এ ক্যাম্পে সহযোগিতা করছে  উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রি নিবন্ধন কার্যক্রম চলবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।