সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ভেতরে ক্রেতা বাহিরে পাহাড়াদার ; লকডাউন নিয়ে ব্যবসায়ীদের চোর পুলিশ খেলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

চলমান লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কর্তা ব্যক্তিরা কঠোর অবস্থানে মাঠে থাকলে অধিক মুনাফালোভী কতিপয় ব্যবসায়ীরা প্রশাসনের সাথে চোর পুলিশ খেলায় মেতে উঠেছে। প্রশাসন কিংবা আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা আসলে দোকান পাট বন্ধ হয়ে গেলেও তারা চলে যাওয়ার পর পূণরায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে।

বাংলাদেশের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বরিশালে শীর্ষে থাকলেও ওইসব অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা তা আমলে নিচ্ছেন না। নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, দোকানের বাহিরে পাহাড়াদার রেখে ভিতরে বসে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন কতিপয় ব্যবসায়ী।
প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্ধেক সার্টার খুলে দেদারসে বিকিনিকি করা হচ্ছে। মোবাইল কোট বা প্রশাসনের আনাগোনা দেখলে বাহিরে পাহাড়ায় থাকা ব্যক্তি সর্তক বার্তা পৌঁছে দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় দোকানের সার্টার।

জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন হায়দার বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বিভাগীয় শহরসহ জেলার প্রতিটি উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার চাচ্ছে সকলের জীবনের নিরাপত্তা দিতে, সেখানে নিজেরা নিজেদের এবং পরিবারের সদস্যদের জীবনে বিপদ ডেকে আনা বোকামী ছাড়া আর কিছু নয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।